বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল-কানারামপুর সড়কে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ত্রিশাল-কানারামপুর সড়কে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার (১৯ জানুয়ারি) উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে সকালে স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে নান্দাইল মডেল থানায় খবর দিলে সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধার করা হয়।
নিহত অটো রিকশা চালকের নাম মনির মিয়া(৪৬)। তিনি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মনির মিয়া ভাড়ায় অটো রিকশা চালাত। গত মঙ্গলবার রাতে তিনি ভাড়া অটো রিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে বুধবার সকালে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে সনাক্ত হয় লাশটি অটোরিকশা চালক মনির মিয়া।
নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার কেঁদে কেঁদে বলেন, আমার স্বামী ভাড়ায় অটো রিকশা চালিয়ে সংসার চালাতো। আমার ৩ সন্তানকে এখন কে দেখবে? যারা আমার স্বামীকে হত্যা করে অটো রিকশা নিয়ে গেছে তাদের বিচার চাই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর শুনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জারিতদের দ্রুত সনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com