শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে আদালতের রায় থাকলেও ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে জায়গা দখল

গৌরীপুরে আদালতের রায় থাকলেও ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে জায়গা দখল


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার জানান, ওই ইউনিয়নে ছাত্রলীগের কোন কমিটি নেই, অনেক আগেই তা বিলুপ্ত করা হয়েছে। কেউ যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকে তবে তা অন্যায় করেছে। 
জানা যায়, মাইজহাটি মৌজায় ২৭ নম্বর খতিয়ানের ১৮৪ দাগের ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত মামলা চলমান ছিল। গত ৪ জানুয়ারি ময়মনসিংহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বাদীর পক্ষে রায় দেন। রায়ে উল্লেখ করা হয় উক্ত ভূমিতে বিবাদী বদরুল হাসান বাচ্চুর কোন দাবী নেই। রায়ের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মামলার বাদী জমির মালিক ইমরুল হোসেন আল রাজি খোকন জায়গা দখল নিতে গেলে বিরোধ সৃষ্টি হয়। এসময় ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যায় গৌরীপুর থানার পুলিশ। বাদীর অভিযোগ, শুক্রবার রাতে উক্ত জায়গায় বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে আবারও দখল নেয় বিবাদী অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বদরুল হাসান বাচ্চু। তবে অভিযোগ অস্বীকার করে তিনি সাংবাদিকদের বলেন, উক্ত জায়গায় তাঁর কোন মালিকানা নেই, এ বিষয়ে তিনি আদালতে জবানবন্দিও দিয়েছেন। দখল ও ছাত্রলীগের সাইনবোর্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না। 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, আদালতের রায়ের কোন কপি তিনি পাননি। ঘটনার দিন ৯৯৯ এর কল পেয়ে মাইজহাটি বাজারে যায় পুলিশ। এসময় বাদীপক্ষকে আলোচনার মাধ্যমে জায়গা দখল নিতে অনুরোধ করে পুলিশ। তবে বাদীপক্ষ তা না করে জায়গা দখল নিয়ে নেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ সাংবাদিকদের বলেন, বিরোধপূর্ণ জমিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে জায়গা দখল গর্হিত কাজ। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com