শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে পুলিশ সদস্য ও ডাকাতসহ পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে পুলিশ সদস্য ও ডাকাতসহ পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুলিশ সদস্য পুলক চন্দ্র হালদার (৪৯) সহ পাঁচ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় বাড়ির মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলক চন্দ্র হালদার উপজেলার পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত। গ্রেপ্তারকৃত অন্যরা হলো উপজেলার বাগড়ি এলাকার শামসুল সিকদারের ছেলে ও বেতাগী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সিকদার (৩৫), রোলা এলাকার আব্দুর রশিদ খানের ছেলে মো. হালিম খান ওরফে ডাকাত ছালাম (৫৫), সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধা (৫৯), সাতুরিয়া এলাকার আব্দুল সোবাহান হাওলদালারের ছেলে মো. পলাশ হাওলাদার (২৫)। তাদের কাছ থেকে মোবাইল, জুয়া খেলার নগদ ১৫,৩৮০ টাকা, তাস জব্দ করা হয়।  রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন সাবেক সেনা সদস্য, একজন খাদ্য কর্মকর্তা, একজন ডাকাত রয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com