শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নালিতাবাড়িতে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেফতার ১

নালিতাবাড়িতে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেফতার ১


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


শেরপুরের নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে ১টি জীবিত তক্ষকসহ সাইদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক হরেছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ কন্যাডুবি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শুক্রবার সাইদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।আটক তক্ষক ব্যবসায়ী সাইদুল উপজেলার সমেশ্চুড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবন্দ কন্যাডুবি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ১টি জীবিত তক্ষকসহ সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।মৃনাল কান্তি সাহা জানান, দীর্ঘদিন যাবত সাইদুল শেরপুরের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানিয়েছেন,শুক্রবার আটক সাইদুলকে গ্রেফতার দেখিয়ে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com