ডেস্ক নিউজ:
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর ২০২০-২১ অর্থ বছরের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার, জানুয়ারি ১৫, ২০২১ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় Digital Platform এ অনুষ্ঠিত হয়। ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের পরিচালকবৃন্দ, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকবৃন্দের উপস্থিতিতে শেয়ারহোল্ডারবৃন্দ সক্রিয় অংশ গ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০% হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
ডেসকো’র চেয়ারম্যান ডেসকো’র উপর আস্থা রেখে বিনিয়োগ করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরগুলোতেও ডেসকো তার সাফল্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ আলোচ্য অর্থ বছরে বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন। চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এম পি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে কোম্পানির বিভিন্ন সাফল্য তুলে ধরেছেন। তিনি বলেন,’চলমান কোভিড-১৯ অতিমারি পরস্থিতিতেও ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মদক্ষতা চুক্তি(APA) তে ৯৬.৩ শতাংশ নম্বর পেয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ডেসকো প্রথম স্থান অর্জন করেছে।’
ব্যবস্থাপনা পরিচালক জনাব মো কাওসার আমীর আলী গ্রাহকদের প্রশ্নোত্তর পর্বে বলেন,
‘ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-কে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপদান করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের একটি বড় সাফল্য হচ্ছে আমরা সিস্টেম লস ৫.৫৮ শতাংশে নামিয়ে এনেছি। ভবিষ্যৎ গ্রাহক চাহিদা পূরণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা আরো কিছু প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ২০২৫ সাল পর্যন্ত ডেসকো এলাকায় যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে তা মোকাবেলা করা সম্ভব হবে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা ডিজিটাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। বর্তমানে মোবাইল এপস, কল সেন্টার, গ্রাহকগণকে বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন তথ্য মোবাইল এসএমস এর মাধ্যমে প্রেরণ, ঘরে বসে
অনলাইনে বিদ্যুৎ বিল প্রাপ্তি এবং অনলাইনের বিভিন্ন প্লাটফরম ব্যবহার করে বিল পরিশোধ করার প্রক্রিয়াকে আমরা আরো সহজতর করেছি।’
Leave a Reply