মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিংগাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারী (৩৬) অর্ধগলিত  বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪জানুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলের মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের  ফতেহপুরগামী কাঁচা রাস্তার পাশে চকবাড়ী বিলের পানিতে শুক্রবার সকালে বস্তাবন্দি নারীর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে  পাঠায়। নিহত নারীর গলায় কাটা চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পানিতে ফেলে রেখে গেছে। এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা  বলেন ,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ  সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com