শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শার্শায় প্যান্টের মধ্যে পাওয়া গেল ১০ পিস সোনার বার

শার্শায় প্যান্টের মধ্যে পাওয়া গেল ১০ পিস সোনার বার


মোঃ নয়ন হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকার পাকা রাস্তার উপর থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ইসমাইল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও (খুলনা মেট্রো এ-০২-২০৩৮) জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার সিজার মূল্য ৮২ লাখ ৫ হাজার টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com