বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় ৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন

গাইবান্ধায় ৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন


শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধায় ৮০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ক্লাবের লীজ বাতিল করায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন হতাশ হয়ে পরেছে। এক সময়ের নামিদামী ক্লাবগুলোর মধ্যে সেন্ট্রাল ইয়ং স্পোটিং এ্যাসোসিয়েশন (সিওয়াইএসএ) ক্লাব গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ৩২টি ক্লাবের মধ্যে প্রথম সারির একটি।  গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত এই ক্লাবটির বকেয়া শোধ করতে না পারার দায়ে লীজ বাতিল করা হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের খেলাধুলা বিস্তারে ভূমিকা রাখা এই ক্লাব বন্ধ হওয়ার উপক্রম প্রায়। সিওয়াইএসএ ক্লাব ৪৭ এর দেশ ভাগেরও আগে প্রতিষ্ঠিত ক্লাবটি বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তুরের মুক্তিযুদ্ধ অনেক কিছুরই স্বাক্ষী। ১৯৪২ সালে স্থাপিত প্রায় ৮০ বছরের পুরোনো এই ক্লাবটি জন্ম দিয়েছে মাঠ কাঁপানো অনেক ফুটবল খেলোয়ার। সময়ের পরিক্রমায় ক্লাবটি নিশ্চিন্ন হতে বসেছে। জেলা প্রশাসকের কাছে আবেদন নিবেদন করেও শেষ রক্ষা হয়নি। ভবনটি লীজ দেয়া হয় ব্যবসায়ীদের হাতে। 
গাইবান্ধার জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, পৃষ্ট পোষকতার অভাবে ধুকতে থাকা সিওয়াইএসএ ক্লাবের লীজ বাতিল করার কারণ বকেয়া পরিশোধ না করা।এব্যাপারে সিওয়াইএসএ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন, ক্লাবের কিছু টাকা বকেয়া পরায় ক্লাবের পক্ষ থেকে দফায় দফায় আবেদনও করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫ হাজার টাকা জমা দিলেও পরে জানতে পারি ওই টাকাটাও জমা হয়নি। তবে ক্লাবের লীজ বাতিল করে ব্যবসায়ীদের নামে দেয়াটা সমিচিন হয়নি বলে তিনি জানান।

এবিষয়ে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন জানান, খেলাধুলা সচল রাখতে ক্লাবগুলোকে জীবিত রাখা অত্যাবশ্যকীয় জরুরী।  যে কারণে লীজ বাতিল হয়েছে তা দুঃখজনক। যার ফলে প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক মহোদয় এব্যাপারে একটু সদয় হলে ক্লাবটিকে আবার পুনরুজ্জীবিত করে গাইবান্ধার ক্রীড়াঙ্গন গতিশীল করা সম্ভব বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com