মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) সকাল ৯ টায় হালদার ছত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ২ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। বালুবোঝাই নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু আনলোড করা অবস্থায় পাওয়া যায়। নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম পরিচালিত অভিযানটি বেলা ১২ টায় সমাপ্ত হয়।
ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যে কোন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, হাটহাজারীর নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে বলে জানান, হাটহাজারী উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহিদুল আলম।
সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।
Leave a Reply