বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গৌরীপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহের গৌরীপুরে তুষার মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্কুলছাত্র তুষার মিয়া উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও একই ইউনিয়নের পাছার গ্রামের এন্ট্রাস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) দুপুরে সে মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন বিকালে ধোপাজাঙ্গালিয়া গ্রামে আবুল কাশেমের পুকুর পাড়ের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও একটি খাতা উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই স্কুলছাত্রকে তার বাবা-মা বকা দেয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে চিরকুট লেখা একটি খাতা উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com