শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৩ দোকানে জরিমানা-

টাঙ্গাইলে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৩ দোকানে জরিমানা-

সোলায়মান,নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 


টাঙ্গাইলে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে জরিমানাটাঙ্গাইলে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে জরিমানা টাঙ্গাইলের তিন ওষুধের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রেজিস্ট্রেশন-বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে শহরের সাবালিয়া এলাকার ট্রমা মেডিকেল শপ, মাস্টার মেডিসিন কর্নার ও মুগ্ধ মেডিসিন কর্নারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা জানান, রেজিস্ট্রেশন-বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে সাবালিয়ার তিন ওষুধের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ ধারার অপরাধে ২৭ ধারায় ট্রমা মেডিকেল শপকে ৪০ হাজার, মুগ্ধ মেডিসিন কর্নারকে ৫ হাজার ও মাস্টার মেডিসিন কর্নারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com