শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে শুরু হয়েছে বাংলা উৎসব-১৪২৮

কুবিতে শুরু হয়েছে বাংলা উৎসব-১৪২৮


কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলা উৎসব-১৪২৮। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে র‍্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০:৩০ এ বিভাগের নিচ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
র‍্যালি শেষে ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মধ্যে দিয়ে বাংলা উৎসব-১৪২৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিভাগের সভাপতি  অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও  সাধারন শিক্ষার্থীবৃন্দ।
এরপর বাংলা উৎসবের অংশ হিসেবে দুপুর ১টায় শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা, দুপুর ২ টায় শিক্ষকদের বালিশ খেলা, ২:৩০ এ শিক্ষার্থীদের বালিশ খেলা, বিকেল ৩টায় শিক্ষার্থীদের হাঁড়ি ভাঙা,  ৩:৩০ এ ছেলেদের বস্তা দৌড়, কার্ড খেলাসহ অন্যান্য  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এবারের বাংলা উৎসব-১৪২৮ আগামী ১৩ জানুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com