বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সিপিবি’র সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুরে সিপিবি’র সম্মেলন অনুষ্ঠিত


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 


ময়মনসিংহের গৌরীপরে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপজেলা শাখার সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় উদীচী ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত। উদ্বোধনের পর একটি র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়।

গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-আল-বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য কমরেড মজিবুর রহমান ফকির, সাবেক সভাপতি কমরেড মকবুল হোসেন, পৌর শাখার সম্পাদক কমরেড ওবায়দুর রহমান, শ্যামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কমরেড ডা. মোঃ শহিদুল্লাহ, উপজেলা শাখার সদস্য কমরেড আব্দুল লতিফ,  উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা কমরেড আলী আশরাফ আবীর, ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হক অনয় প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমরেড মোঃ লুৎফুর রহমানকে সভাপতি, কমরেড হারুন-আল-বারীকে সাধারণ সম্পাদক ও কমরেড আব্দুল লতিফকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্মেলনে জাতীয় সংগীত ও গণ সংগীত পরিবেশন করেন উদীচী শ্যামগঞ্জ শাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com