শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান

রাণীশংকৈলে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে (৬ জানুয়ারি  বৃহস্পতিবার)  এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 
প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,শিক্ষক ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। প্রধান আলোচক তার বক্তব্যে নজরুলের বিদ্রোহী কবিতাসহ বিভিন্ন রচনায় বিদ্রোহীতার বহুমাত্রিক দিক তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে উপস্থিত সবাইকে বিদ্রোহী কবিতা পড়ার ও তার অর্থ উপলব্ধি করার আহবান জানান। আরো বক্তব্য দেন-সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রভাষক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বিদ্রোহী কবিতার আবৃত্তিতে অংশ নেন প্রভাষক মতিউর রহমান, প্রশান্ত বসাক ও রেজাউল ইসলাম প্রমুখ। নজরুল সঙ্গীতে অংশ নেন, সহ-অধ্যাপক শিউলি মন্ডল, সুকুমার মোদক, ওবায়দুর রহমান, ইতি আকতার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com