শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে মাথাবিহীন যুবতীর লাশের রহস্য উদঘাটন,গ্রেফতার-১

ত্রিশালে মাথাবিহীন যুবতীর লাশের রহস্য উদঘাটন,গ্রেফতার-১


আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ


ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত ব্যক্তির নাম সেলিম।বৃহস্পতিবার ৬ জানুয়ারী দুপুরে র‌্যাব-১৪এর একটি বিশেষ টিম গ্রেফতারকৃত সেলিম কে সাথে নিয়ে জলাশয় থেকে কাটা মাথা উদ্ধার করে। এ সময় র‌্যাব-১৪ ও ত্রিশাল থানা পুলিশের সদস্যবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। কাটা মাথা উদ্ধার করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে র‌্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট সেলিম নামের এক ব্যক্তিকে আমরা গতকাল রাতে গ্রেফতার করি।পরে তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের পর মাথাবিহীন যুবতীর ঠিকানা আমরা জানতে পারি। ভিকটিমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর এলাকায়। তিনি থাকতেন গাজীপুরে। মোবাইল ফোনের মাধ্যমে আসামী ও ভিকটিমের সর্ম্পক গড়ে উঠে। এই এলাকায় তারা আগেও বেশ কয়েকবার এসেছে। ঘটনার দিন আসামী ও ভিকটিম সকাল থেকে সারা দিন এক সাথে ঘুরে বেড়িয়েছে। সন্ধ্যার পর আরেক জনের সহযোগীতায়(তদন্তের সাথে নাম না বলার শর্তে) ভিকটিমকে হত্যা করে এবং লাশের পরিচয় যেন না জানতে পারে তাই মাথা কেটে উদ্ধারকৃত জলাশয়ে ডুবিয়ে রাখে।কি উদ্দেশ্যে হত্যা করা হলো এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান,ভিকটিম এবং আসামীর মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। তাই ভিকটিম যখন আসামীকে বিয়ে করার জন্যে চাপ দিচ্ছিল তখন বিয়ে করার চাপ থেকে রক্ষা পাওয়ার জন্যে আসামী তাকে হত্যা করে। এই ব্যাপারে ত্রিশাল থানায় মামলা হয়েছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com