শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শীতার্ত মানুষদের ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শীতার্ত মানুষদের ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী প্রতিনিধি) বাগেরহাট 

 তাপমাত্রা কমে যাওয়ায় নিয়ত বাড়ছে শীতের তীব্রতা। আর সেই সাথে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। আর ভোগান্তির চরমে রয়েছেন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী খেটে খাওয়া মানুষ বিশেষ করে দিন মজুর, শ্রমিক, ভ্যান চালক এবং ছিন্নমূল মানুষেরা।পরিবার নির্বাহের টান তাদেরকে বিরত করতে পারেনা দায়িত্ব পালনে। তাইতো সূর্যোদয়ের আগে থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা মধ্যরাতের হাড় কাঁপানো কনকনে শীতের মধ্যে তারা জীবিকার তাগিদে ভ্যান, রিক্সা চালান, কেউবা আবার কাজ করছেন চিতলমারী  সদর বাজারে।

শীতের তীব্রতা উপেক্ষা করে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষগুলোকে হাড়কাঁপানো তীব্র শীত থেকে একটু উষ্ণতা দেবার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা নিয়ে রাত হলেই ছুটে চলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেসা।

জীবন-জীবিকার তাগিদে ছুটে চলা শীতার্ত মানুষদের জন্য মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার এই ত্রাণ সহায়তা তাদের জন্য এক উষ্ণ ভালোবাসার ছোঁয়া।

ভ্যানচালক, বেদে সম্প্রদায় ও অসহায় শীতার্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত খুশী, বললেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এসব শীতবস্ত্র পেয়ে অত্যন্ত কৃতার্থ খেটে খাওয়া দিনমজুর আর দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এই মানুষগুলো।

সেইসাথে খেটে খাওয়া দিনমজুর, শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের প্রত্যাশা যেন সমাজের বিত্তবান মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন, মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন এই অসহায় মানুষদের দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com