মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে ১১ ইউনিয়নে ৯ টিতে নৌকার জয়,স্বতন্ত্র ২

সাভারে ১১ ইউনিয়নে ৯ টিতে নৌকার জয়,স্বতন্ত্র ২

সোহেল রানা,সাভার (ঢাকা):

সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুইটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
বুধবার(৫ জানুয়ারি)রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- সাভার সদর ইউনিয়নে নৌকা প্রতীকে সোহেল রানা,ভাকুর্তা ইউনিয়নে নৌকা প্রতীকে লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়নে নৌকা প্রতীকে রকিব আহমেদ, বিরুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাইফুল আলম খান,আশুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে এবিএম আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়নে নৌকা প্রতীকে সৈয়দ আহমদ ভূঁইয়া,  এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর।
পঞ্চম ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহন শেষে শুরু হয় গণনা। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে নির্বাচন।
উল্লেখ্য, সাভারের ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি ইউনিয়ন বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫২ জন, সংরক্ষিত সদস্য পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন। এর মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনে একজন ও সাধারণ সদস্য পদে সাতজন বিনাপ্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের ১১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ২ জন ও স্বতন্ত্র ১৮ জন প্রার্থী প্রতিদ্বদন্দ্বিতা করেন। সাভারে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ৬৮৯ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com