শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণায় যানজট মুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে চালু হল কমিউনিটি ট্রাফিক পুলিশিং

নেত্রকোণায় যানজট মুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে চালু হল কমিউনিটি ট্রাফিক পুলিশিং

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ


নেত্রকোণা শহরকে যানজট মুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করবে কমিউনিটি পুলিশ। তীব্র যানজট যেন না হয় সেই লক্ষ্যে এটিকে প্রজেক্ট আকারে চালু করেছে নেত্রকোণা জেলা ট্রাফিক পুলিশ।   

নেত্রকোণা জেলার পুলিশ সুপার আকবর আলী মুনসী’র  দিক নির্দেশনায় নেত্রকোণা জেলার ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন কাজল এর নেতৃত্বে ১০ জন পেশাজীবি মানুষদের দিয়ে “কমিউনিটি পুলিশিং” এর আওতায় নেত্রকোণার থানার মোড়ে  এ প্রকল্প চালু করা হয়েছে।  
জেলার ট্রাফিক ইনচার্জ জানিয়েছেন, ১০ জন পেশাজীবী সেচ্ছাসেবী,যখনই যানজট থাকবে  তখনি কাজ করবে কমিউনিটি  ট্রাফিক পুলিশ এর আদলে। তাদের কে রিফ্লেক্টিং ভেস্ট,সিগন্যাল লাইট ও বাঁশি প্রদান করা হয়েছে। 
আজ সকাল ১০ টায় নেত্রকোণা মডেল থানা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার্স ইনচার্জ  খন্দকার শাকের আহমেদ,টিআই হাসান আলী ও টিআই মুহাম্মদ জহিরুল ইসলাম,সার্জেন্ট মমিনুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com