শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে ভোট কেন্দ্রের পাশে মিলল এলজি

নোয়াখালীতে ভোট কেন্দ্রের পাশে মিলল এলজি


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোট কেন্দ্রের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।  

বুধবার (৫ জানুয়ারি) উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাচারগাঁ ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপ থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।  পরে খবর পেয়ে পুলিশ ঝোপ থেকে ওই অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।    
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।   
উল্লেখ্য, আজ ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com