শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

গাইবান্ধায় আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঙ্গুরা আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে স্বামী অনিল মুরমু (৪২) লাশ রশিতে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী সুমি হেম্রনের (৩৬) লাশ ঘরের খাটের উপর থেকে উদ্ধার করা হয়।  
৩ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা কামারপাড়ার আদিবাসী পল্লী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। অনিল মুরমু (৪২) চাঙ্গুরা কামারপাড়ার আদিবাসী পল্লীর মৃত্যু ঝুমুর মুরমুর ছেলে। সুমি হেম্রনের বাড়ি রংপুরে জেলার পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায়। ১৮ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৫ ও ১০ বছরের দুই মেয়ে রয়েছে। 
স্থানীয়রা ও পুলিশ জানায়, অনিলের সঙ্গে তার স্ত্রী সুমি হেম্রনের দাম্পত্যকলহ চলছিলো। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার রাতে মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরের দিনসোমবার দুপুরে স্ত্রী সুমির লাশ বাড়ির ঘরের খাটের উপর এবং অনিলের লাশ ঘরের ধর্ণার (তীর) রশির সঙ্গে ঝুলতে দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। 
 বৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যর্টাজি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জেরেই স্বামী অনিল তার স্ত্রীকে হত্যা করে তিনি নিজে আত্মহত্যা করেছেন।  খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com