বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লঞ্চ দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের মাঝে সাদাকাহ ইউএসএ হতে অর্থ সহায়তা বিতরণ

লঞ্চ দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের মাঝে সাদাকাহ ইউএসএ হতে অর্থ সহায়তা বিতরণ


মোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহতদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করেছে সাদাকাহ ইউএসএ’র উপদেষ্টা ছারছীনা দরবার শরীফের বড় হুজুর আলহাজ্ব মাওলানা শাহ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী।গতকাল রবিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল  পরিদর্শনে গিয়ে আর্থিক অনুদান ও অগ্নিদগ্ধদের জন্য  দোয়া মোনাজাত  করেন।   তিনি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের স্বাস্থ্যের খোজ খবর নেন। কথা বলেন চিকিৎসকদের সাথেও। লঞ্চ দুর্ঘটনায় নিহত ও দগ্ধদের জন্য সরকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের  সহায়তার প্রশংসা করেন আলহাজ্ব মাওলানা শাহ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়ায় ভাল চিকিৎসা সুবিধা পাচ্ছেন দগ্ধ ও আহতরা। আর নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান সাদাকাহ ইউএসএ’র উপদেষ্টা ছারছীনা দরবার শরীফের বড় হুজুর আলহাজ্ব মাওলানা শাহ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী।এসময় পরিদর্শনে  উপস্থিত ছিলেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর  শাহ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী,  সাংবাদিক হযরত আলী হিরু,  সাংবাদিক মো. রুহুল আমিন, সাংবাদিক মো. নাসির, মো. নাঈম, মো. যুবায়ের হোসাইন প্রমুখ। উল্লেখ্য, সাদাকাহ ইউএসএ লঞ্চ দুর্ঘটনার পরপরই নিহতদের জানাযা ও দাফনের জন্য সহায়তা নিয়ে সবার আগে কাজ শুরু করেছে। স্থানীয় স্বেচ্ছাসেবিরা আহত ও দগ্ধদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধ অসহায়দের জন্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মার্কিনযুক্তরাষ্ট্র ভিত্তিক এ সাহায্য সংস্থার প্রধান নির্বাহী মুহম্মদ শহীদুল্লাহ।
উল্লেখ্য- এর আগে নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরনে দগ্ধ হয়ে নিহতদের দাফন, তাদের স্বজনদের জন্য এককালীন বিভিন্ন সহায়তার পাশাপাশি আহতদের জন্য অর্থসহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া নেত্রোকোনার হাওড়ে নৌকাডুবিতে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়ও আহতদের জন্য সহায়তার বাড়িয়েছে সাদাকাহ ইউএসএ। নিহতদের জানাযা, দাফন এমনকি পরবর্তিতে প্রত্যেক পরিবারের জন্য আর্থিক সহায়তা, সন্তানদের শিক্ষার খরচের ব্যবস্থা করেছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com