মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি:
রবিবার ( ২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারীর ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ব্রাক্ষ্মণদের পুকুর পাড় এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করেছে হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাড়ি।
আটকৃতরা হল, এরশাদ (৩০) ও হারুণ রশিদ (৫১)। তারা ২জন দক্ষিণ মাদার্শা বাসিন্দা।
মদুনাঘাট পুলিশ ফাড়ির আইসি পুলিশ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ব্রাক্ষ্মণদের পুকুর পাড় এলাকা অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২জনকে আটক করা হয়েছে।
পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply