বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
চবি উপাচার্যের সাথে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ।

চবি উপাচার্যের সাথে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :


 শনিবার ( ১ জানুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার-এর সাথে  চবি ক্যম্পাসস্থ উপাচার্যের বাসভবনে সিঙ্গাপুরে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার জানাব মোঃ তৌহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। 
এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস.এস. মনিরুল হাসান, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, মেরিন সায়েন্সেস  এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, আইকিউএসির পরিচালক প্রফেরস ড. মোহাম্মদ আবুল হোসাইন, আইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম, এস্টেট শাখার প্রশাসক ড. মোঃ মঈনুল ইসলাম, সহকারী প্রক্টরবৃন্দ এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। 
মাননীয় উপাচার্য মান্যবর অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি চবির বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং একাডেমিক কার্যক্রমের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মাননীয় উপাচার্য বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কর্মমূখি শিক্ষার উপার গুরুত্ব দিতে হবে। সে লক্ষ্য অর্জনের জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় উপাচার্য শিক্ষার ক্ষেত্রে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা কার্যক্রম বিনিময়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। অতিথি চবি ক্যাম্পাসে এসে মুগ্ধ হন এবং চবিতে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে জেনে আগ্রহ প্রকাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শিক্ষকবৃন্দের উচ্চতর অধ্যায়ন ও শিক্ষার্থীদের স্কলারসিপের বিষয়ে সার্বিক সহযোগিতর আশ্বাস প্রদান করেন। অতিথি মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা উপহার প্রদান  করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com