শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবসে শ্রেষ্ঠ ১৩ কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা

গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবসে শ্রেষ্ঠ ১৩ কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা


শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


 ‘মুজিবর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানে গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২ জানুয়ারী রবিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ান অতিথিরা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পৌঁছায়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
এসময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আবু খায়ের, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফুল আলম ও জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের সময় সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ব্যাপক বিস্তৃত হয়েছে। বিভিন্ন ভাতাভোগীদের টাকা ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে৷ এতে করে তাদের হয়রানী কমেছে। সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়া হচ্ছে ও ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধী বিষয়ক, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, শিশু বিষয়কসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সমাজসেবা। যা অত্যন্ত প্রশংসনীয়।’
এ ছাড়া দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী-নিগৃহীতা মহিলা, অনগ্রসর সম্প্রদায় ও হিজড়া জনগোষ্ঠীসহ অনগ্রসর ও সমস্যাগ্রস্থ মানুষের কল্যাণ ও উন্নয়নে সমাজসেবা বিভাগের ব্যাপক ও বহুমূখী কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
পরে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, সাদুল্লাপুর সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হক ও কারিগরি প্রশিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন পদের ১৩ কর্মকর্তা-কর্মচারির দক্ষতা ও সততার প্রশংসা করা হয়। পরে তাদেরকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে পাঁচজন প্রতিবন্ধীকে আইডি কার্ড ও সদর উপজেলার ৩ জনকে ৭৫ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এবং সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সরকারি শিশু পরিবার বালক ও বালিকার ছয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com