বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে শুরু হয়েছে এমসিজে সপ্তাহ-২০২২

কুবিতে শুরু হয়েছে এমসিজে সপ্তাহ-২০২২


কুবি প্রতিনিধিঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শুরু হয়েছে এমসিজে সপ্তাহ-২০২২। সাত দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন হয়।

শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের মধ্যকার ক্রিকেট ম্যাচের মাধ্যমে এমসিজে সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন বিভাগটির সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।

খেলার প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করে প্রথম ব্যাচ। ৫৯ রান নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন প্রথম ব্যাচের শাহ আমান উল্লাহ পরান। দুপুর ২টায় দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় তৃতীয় ও চতুর্থ ব্যাচ ৷ সে ম্যাচে ৮৭ রানে জয় পায় চতুর্থ ব্যাচ ৷ এই ম্যাচে ১১৫ রান নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন চতুর্থ ব্যাচের আল কাউসার ৷

ক্রিকেট ছাড়াও এমসিজে সপ্তাহে শিক্ষার্থীরা গ্রামীণ খেলা গোল্লাছুট ও দাড়িয়াবান্ধায় অংশ নেবে। এর বাইরে থাকছে ভলিবল, ব্যাডমিন্টন ও মেয়েদের ক্যারম খেলার আয়োজন।

এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও আধুনিক গানেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। থাকছে কবিতা আবৃত্তিও।

উল্লেখ্য, ২য় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এমসিজে সপ্তাহ-২০২২ আয়োজন করেছে। উৎসবমুখর এই আয়োজনে বিভাগের পাঁচটি ব্যাচ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com