মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি :
শনিবার (১ জানুয়ারি) রাতে হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানে হালদার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ০২ টি ও রামদাশহাট সুইচগেটের নিকট হতে ০১ টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য ২ হাজার মিটার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আইডিএফ মৎস অফিসার রাব্বানী ও উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যগণ। অভিযানে অংশগ্রহণকারী সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন । হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Leave a Reply