মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাটের দক্ষিন মাথায় এ ঘটনা ঘটে। 
অভিযুক্ত আমিনুল ইসলাম পুটিয়াখালীর মৃত মোজ্জামেলের ছেলে ও গালুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং সাবেক উপজেলা শ্রমিকদলের সভাপতি, বর্তমান আওয়ামীলীগ নেতা। ভূক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও কৃষকদলের আহবায়ক এবং সাবেক ইউপি সদস্য। 
ভূক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা অভিযোগ করে জানায়, পুটিয়াখালী মীরের হাট এলাকায় তার একটি ভবন রয়েছে। ঐ ভবন জমিসহ ৩৫লাখ টাকায় বিক্রয়ের চুক্তি হয় এবং শুক্রবার সকালে জহিরুল ও মহিউদ্দিনের বাড়ি গিয়ে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লাখ টাকা বায়না নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পথের মধ্যে ঘটনাস্থলে আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০/১৫ জন হাতে লোহার হাতুরী, দাও, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ফারুক মোল্লার শরীরের ভিবিন্ন স্থানে ফুলা রক্ত জখম করে ভবন বিক্রয়ের বায়নার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। ফারুক মোল্লা জীবন বাঁচাতে ঘটনাস্থলের পাশের জাহাঙ্গিরের দোকানে আশ্রয় নেয়।
অভিযুক্ত ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে আমাকে হেয়প্রতি পন্ন করতে আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে জড়িয়ে মহিলাদের নেংটা ছবি দিয়ে রাতে বাজারে পোষ্টার লাগিয়েছে। আমি খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক মোল্লাকে না পেয়ে চলে যাই। সকালে তাকে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com