শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী মেকানিক বিশ্বজিৎ সরকার (বিশ্ব)- এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বিশ্বজিৎ সরকার গোবিন্দগঞ্জ বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সার্থক ভিলা নামে বহুতল ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থাকেন।
তিনি রাজশাহী জেলার তানোড় উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা।তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী মেকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।
বাসার মালিক মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বিকাল থেকেই ওই ভাড়াটিয়ার রুমে দরজা লাগানো দেখেছি এরপর আজ সকালেও দরজা বন্ধ দেখে সকালে ডাকা-ডাকির এক পর্যায়ে বাসার বেলকোনি দিয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পাই। এর পর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনা পরিদর্শনে যেয়ে গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজ দেওয়ান ও এসআই সজিব ঘটনাস্থলে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজ দেওয়ান জানান, খবর পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারন জানা যাবে।
Leave a Reply