রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

গৌরীপুরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পৌর শহরের মধ্যবাজার ধান মহালে বিজয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে ‘বিজয়ের সুবর্ণ জয়ন্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মজিবুর রহমান ফকির। যুগ্ম-আহবায়ক রিয়াজুল হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রিয় কমিটির সদস্য একরাম হোসেন, সিপিবি’র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন-আল-বারী, সুজন ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের চৌধুরী, ৪নং মাওহা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ মহিলা পরিষদ এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাসদ শ্রমিক ফ্রন্টের নেতা আমিনুল ইসলাম, বাসদ মার্ক্সবাদী নেতা পলাশ বাঙালি, যুবনেতা আলী আশরাফ আবীর, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয়, মাহমুদুল হাসান রকিসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ। 
এর আগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
পরে সন্ধ্যায় ময়মনসিংহ জেলা উদীচী দলীয় ও একক সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে। রাতে ড. রতন সিদ্দিকীর রচনায় ও জেলা উদীচীর সদস্য দ্বিজু সূত্রধরের নির্দেশনায় ‘অজ্ঞাতনামা’ নাটক পরিবেশন করে জেলা উদীচীর সদস্যবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com