মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বৃহস্পতিবার ( ৩০ শে ডিসেম্বর) হালদা নদীর হাটহাজারী উপজেলার ছিপাতলী অংশের বাদামতল এলাকায় নদীর বাধ সংলগ্ন স্থানে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করায় মোঃ জসিম উদ্দিন (সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানটি ছিপাতলীর ৪ নং ওয়ার্ডের অন্তর্গত এবং অভিযুক্ত ব্যক্তি ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সকেভেটরের ড্রাইভার’কে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply