বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজারে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সেই পুলিশের এসআই প্রত্যাহার

কক্সবাজারে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সেই পুলিশের এসআই প্রত্যাহার

এরফান হোছাইন, কক্সবাজারঃ


কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের হাতে সাংবাদিক আবদুল আজিজ লাঞ্ছিত হওয়ার ঘটনায় ট্যুরিস্ট পুলিশের সেই এসআই আব্দুল মান্নানকে প্রত্যাহার করা হয়েছে।একই সাথে একটি তদন্তটিম গঠন করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো: জিল্লুর রহমান। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো:মহিউদ্দিন আহমেদ।

মো: মহিউদ্দিন আহমেদ জানান, ‘সাংবাদিককে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেয়ার বিষয়টি পুলিশ সুপার মো: জিল্লুর রহমান (স্যার) কে অবহিত করার পরপরই তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। একই সাথে একটি তদন্তটিম গঠন এবং আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পেশাগত দায়িত্বপালন করার সময় সাংবাদিক আবদুল আজিজকে ট্যুরিস্ট পুলিশের এসআই আব্দুল মান্নান ধাক্কা নিয়ে মোবাইল কেড়ে নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদ বলেন, বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। তাদের দেখে সাংবাদিকরা পর্যটকদের ছবি তুলছিলেন। তাদের সঙ্গে ছবি তুলছিলেন আবদুল আজিজও। তাকে ছবি তুলতে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। তাকে লাঞ্ছিত করে হাতের মোবাইলটি কেড়ে নেন ওই পুলিশ কর্মকর্তা।

আবদুল আজিজ জানিয়েছেন, ‌‘পর্যটকদের ছবি তোলার সময় আমাকে লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেন এসআই আব্দুল মান্নান। কারণ জানতে চাইলে তিনি বলেন, পর্যটকদের ছবি তোলা যাবে না। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের অনুরোধে বিদেশী পর্যটকদের ছবি উঠানোর বিষয়টি জানালে সে কেড়ে নেয়া মোবাইলটি সামান্য দূরে উপস্থিত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে মোবাইলটি জমা দেন। পরে মোবাইলটি ফেরত দেয়া হয়। এসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে জানালে তখন তিনি এসে মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’
ওই সময় মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশ দিয়েছেন জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান স্যার। এরপরও কেন এসআই আব্দুল মান্নান সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, সে বিষয়টি আমি এসপি স্যারকে জানাবো। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
ট্যুরিস্ট পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি শুনেছি। মূলত মাস্ক পরে থাকার কারণে চিনতে না পারায় সাংবাদিকের মোবাইলটি কেড়ে নেওয়া হয়েছিল। ওখানে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিলেন। মূলত মাস্ক পরে থাকায় চিনতে না পারায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তী সময়ে আরও সচেতনতার সঙ্গে কাজ করার জন্য জেলা ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক আবদুল আজিজ একুশে টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও জাতীয় দৈনিক দেশ রূপান্তরের কক্সবাজার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে কক্সবাজার থেকে প্রকাশিত নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কমের প্রকাশক ও প্রধান সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com