বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসএসসি ফলাফলে দেশ সেরা,এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসএসসি ফলাফলে দেশ সেরা,এগিয়ে মেয়েরা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


 বৃহস্পতিবার(৩০ডিসেম্বর) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ৯৭.৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন‌্য।১ লাখ ২৭ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৭৫৩ জন ছাত্র পাস করেছে। পাসের হার ৯৬.৮১। ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮.২৭।  বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭.৯০ শতাংশ। মানবিক শাখায় ৯৭.৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলায় পাসের হার নেত্রকোনায় ৯৮.৪৯ শতাংশ, জামালপুরে ৯৭.৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭.৩৩ শতাংশ, শেরপুরে ৯৭ শতাংশ।উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার ১ হাজার ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com