বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজয়ী যুবলীগ নেতার বিজয় মিছিল থেকে। 
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহারুল ইসলাম। তিনি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়। এ ছাড়া তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও ছিলেন।
স্থানীয়,ও নিহতের স্বজনরা জানায়, হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকে ৯৮৪ ভোট পেয়ে জয়ী হন ফিরোজ কবীর। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিহত শাহারুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পান ৮৩৮।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফিরোজ কবীরের একটি বিজয় মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন ফিরোজ নিজেই। মিছিলটি পরাজিত প্রার্থী শাহারুলের বাড়ির কাছে  পৌঁছলে তার এক সমর্থককে মারধর করে মিছিলকারীরা। এ খবর পেয়ে শাহারুল ছুটে যান তাকে রক্ষার জন্য। এ সময় মিছিল থেকে শাহারুলের উপর অতর্কিত হামলা চালানো হয়। পরে গুরুতর  আহত অবস্থায়  শাহারুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে তাকে জেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  এব‍্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন  বলেন   বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com