রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর পত্নীতলায় হোটেল থেকে ২ ভূয়া ডিজিএফআই গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় হোটেল থেকে ২ ভূয়া ডিজিএফআই গ্রেফতার


অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলার নজিপুর বাজারের আল মদিনা আবাসিক হোটেলের ৯ নাম্বার রুম থেকে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে ২ জন ভূয়া ডিজিএফআইকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, জেলার বদলগাছি উপজেলার চাকলা গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে মোঃ নাসির উদ্দিন (২৪) ও তার সহযোগী একই উপজেলার রসুলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে মোঃ শাফিউল ইসলাম (২৪)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা হোটেলে রাত্রিযাপন করার জন্য হোটেলের ৯ নাম্বার রুমে উঠে। সেখানে রুম ভাড়া কম নেওয়ার জন্য জোর করে হোটেল কতৃপক্ষকে, এতে তারা রাজি না হলে তাদের ডিজিএফআই পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। তাদের এমন ব্যবহারে সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে হোটেলের ম্যানেজার পত্নীতলা ডিজিএফআইকে অবগত করলে ঘটনাস্থলে ডিজিএফআই’র মাঠকর্মী ঘটনা সত্যতা যাচাই করলে ভুয়া ডিজিএফআই শনাক্ত হয়। তারপর যথাযথ কর্তৃপক্ষকে অবগত করানো হলে পত্নীতলা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর থানায় নেওয়া হলে গ্রেফতারকৃত নাসির উদ্দিন পুলিশকে জানান তিনি ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। সেখান নে চাকরি ভালো না লাগায় ২০১৯ সালে চাকরি থেকে সেচ্ছায় অবসরে চলে আসে।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, তথ্য ভিত্তিতে আমরা আল মদিনা হোটেলে গিয়ে তাদেরকে ভূয়া ডিজিএফআই হিসাবে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের পর আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com