আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা,আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
Leave a Reply