রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী রাসেল

গৌরীপুরে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী রাসেল


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (সার্জেন্ট অবঃ) নূরুল ইসলাম আকন্দ (নৌকা প্রতীককে) সমর্থন   দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী মোঃ মোজাম্মেল হক রাসেল। 
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বারুয়ামারী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের  মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে ঘোষণা দেন মো.মোজাম্মেল হক  রাসেল।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সাধারন সম্পাদক জাকিদ হাসনাত দোলনের সঞ্চলনায় সংবাদ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু,   উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি সহ অন্যান্য নেতৃবর্গ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com