বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজার শহরের পেশাদার চিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার সাকিল গ্রেপ্তার

কক্সবাজার শহরের পেশাদার চিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার সাকিল গ্রেপ্তার

মোঃ এরফান হোছাইন(কক্সবাজার জেলা প্রতিনিধি)-

কক্সবাজার শহরে দীর্ঘদিনধরে চিনতাইকারী ও কিশোর গ্যাং লিডারদের রাজত্ব চলে আসছিলো দীর্ঘদিন ধরে। 

সন্ত্রাসীদের রাজত্ব ধ্বংস করতে প্রতিদিনের ন্যায় ২০ই ডিসেম্বর রোববার রাত ০৮.৪৫মিনিটের সময় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কক্সবাজার পৌরসভাস্থ জিয়া গেস্ট হাউজ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী আরাফাত প্রকাশ শাকিল (২৫) কে গ্রেফতার করে । সে শহরের বাদশাঘোনার বাসিন্দা মৃত ইসলাম ও আয়শা প্রকাশ আয়শা সুন্দরীর ছেলে। গ্রেফতারের সময় তার থেকে ছিনতাইকৃত Samsung A10 মোবাইল উদ্ধার করে যা উপস্থিত স্থানীয় জনগনের সম্মুখে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

শাকিল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি চিনতাইসহ কিশোর গ্যাং লিডার হিসেবে বেশ আলোচিত। সুত্রে জানা যায়, তার পরিচালিত কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণদের চিনতাইসহ চুরিকাঘাত করে আসছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।  

উল্লেখ্য যে, কক্সবাজার জেলা পুলিশের সিদ্ধান্তক্রমে শহরের অন্যতম ক্রাইমজোন বাদশাঘোনায় পুলিশ ফাঁড়ি স্থাপন করলে মানুষটা অনেকটা স্বস্থির নিঃশ্বাস পায় ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আসতে শুরু হয়। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে অল্প সংখ্যক জনবল নিয়েও নিয়মিত সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং লিডার ও পেশাদার চিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যার ফলে অনেক কিশোর গ্যাং লিডার গ্রেফতার হয়েছে আবার কেও কেও পুলিশের সাথে বন্ধুকযূদ্ধে নিহত হয়। 

উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় ছিনতাই করে আসছিল। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com