শেখ মো : আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু বাদী হয়ে ডা. মুরাদসহ দু’জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। বিজ্ঞ বিচারক সোমবার (২০ ডিসেম্বর) আদেশের দিন ধার্য করেন। আদালত শুনানী শেষে ৩০২ ধারায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুল খবির মামলার আবেদন খারিজ করে দেন। মামলার শুনানী করেন এ্যাড. আব্দুল হালিম প্রামাণিক। এর আগে গাইবান্ধা সদর আমলী আদালতে ডা. মুরাদ হাসান ও ফেসবুক পেইজের উপস্থাপক চট্টগ্রাম পটিয়ার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গত রোববার মামলার (৭৬০/২১) আবেদন জানানো হয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ফেসবুক পেইজে উদ্দেশ্যেমূলকভাবে কুরুচিপুর্ণ, নারী বিদ্বেষী এবং মর্যাদাহানিকর কটূক্তি করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
Leave a Reply