শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।১৬ ডিসেম্বর খুলনা সিটি কর্পোরেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো ত্রিশালের মটবাড়ি গ্রামের মো. লিটন মিয়ার ছেলে রাছিব (১৭) ও মো. আলমের ছেলে মো. নাসিম (১৬)।র‍্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার আখের মুহাম্মদ জয় বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ ডিসেম্বর ত্রিশালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দুই কিশোর। বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় তারা।ঘটনার পরদিন ভিক্টিমের শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা হলে বড় বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তিনি ঘটনাটি স্বজনদের জানালে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় গত ৮ ডিসেম্বর ভিক্টিমের বাবা ত্রিশাল থানায় মামলা করেন। পরে খুলনা সিটি কর্পোরেশনে অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com