ফরিদপুর:
ফরিদপুরের ধুলদিতে হল্যান্ড চিলড্রেন হোমে কোমলমতি এতিম শিশুরা উদযাপন করলো মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর হল্যান্ড চিলড্রেন হোমের ভেতরে নিজেদের বানানো স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। পরেরদিন শুক্রবার হল্যান্ড চিলড্রেন হোম প্রাঙ্গণে এতিম শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শিশুরা দেশের গান, নাচ, কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান প্রবাসী বাংলাদেশী তরুণ স্টেফান হক।
ইউরোপে জন্ম নেয়া এই তরুণ শিশুদের শোনান মহান স্বাধীনতা যুদ্ধের গল্প। অনুষ্ঠান শেষে মিসেস শামীম হক শিশুদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করেন। মিসেস হক নিজেও শিশুদেরকে শোনান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প। ফরিদপুরের শহরতলী ধুলদিতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হোম সব ধর্মের চার শতাধিক শিশুর সবধরণের দায়িত্ব নিয়েছে। এই হোমটির স্বপ্নদ্রষ্টা একেএইচ গ্রুপের পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শামীম হক।
Leave a Reply