রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আন্তর্জাতিক চা দিবসে চাপ্রেমীদের সম্মাননা দিলেন চা বিক্রেতা হারুন

আন্তর্জাতিক চা দিবসে চাপ্রেমীদের সম্মাননা দিলেন চা বিক্রেতা হারুন

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে অর্ধশতাধিক গ্রাহককে সেরা চা প্রেমী সম্মাননা প্রদান ও  মাদকবিরোধী প্রচারণা করেছেন ময়মনসিংহের গৌরীপুরের চা বিক্রেতা মোঃ হারুন মিয়া (২৩)। 
ইতিমধ্যেই, সেরা গ্রাহক সম্মাননা ও মুুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।  
বুধবার সকালে ‘মাদক ছাড়ুন, চা ধরুন’ এই শ্লোগানকে সামনে রেখে হারুন টি হাউজের ব্যানারে চা প্রেমীদের নিয়ে পৌর শহরে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে শহরের হারুনপার্ক এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে হারুন টি হাউজের নিয়মিত গ্রাহকদের মধ্য থেকে সেরা চাপ্রেমী সম্মাননা দেয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান প্রধান অতিথি থেকে  সেরা চাপ্রেমী সম্মাননা উদ্বোধন করেন। তিনি বলেন, ‘উপজেলায় অনেক চা বিক্রেতা থাকলেও হারুন ব্যতিক্রম কাজের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক চা দিবসে মাদক ছেড়ে চা ধরার যে আহ্বান হারুন জানিয়েছে সেটা প্রশংসনীয়’।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, ‘মাদক নির্মূল করা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মনে করে বসে থাকলে চলবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন চা বিক্রেতা হয়ে হারুন মাদকের বিরুদ্ধে যে প্রচারণা করেছে তার আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।

চা বিক্রেতা মোঃ হারুন মিয়া বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু চা পানের অনেক উপকারিতা আছে। চা ছাড়া আড্ডা ছাড়া যেমন আড্ডা জমে না। তেমনি ক্লান্তি দূর করতে এককাপ চায়ের তুলনা হয় না। আমার মত ক্ষুদ্র মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা অনুষ্ঠানে এসেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির,  বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, বার্তা২৪.কমের উপজেলা করেসপন্ডেন্ট রাকিবুল ইসলাম রাকিব, আজকালের খবর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বোরহান, কবি সেলিম আল রাজ, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, বিজন সরকার, সার্ডের ম্যানেজার আব্দুল বাসেদ, পৌর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা প্রমুখ।

প্রসঙ্গত মোঃ হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের সতিষা এলাকায়। পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান দিয়ে পরিবারের হাল ও  ছোট বোনের পড়াশোনার খরচ চালান তিনি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে হারুন নিজেও চলতি বছর উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com