আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে গত ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ২নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেনকীফান্দা ভোট কেন্দ্রের পুনঃ নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন করেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মোড়ে শত শত মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আহম্মদ মড়ল,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগ মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি শাহিনা আক্তার কলি,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাবুল মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ২৮শে নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নয়টি কেন্দ্রে ভোটারা সুষ্ঠ ভাবে ভোট প্রদান করেছে। ২নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেনকিফান্দা কেন্দ্রেও ফলাফল ঘোষনা করা হয়েছে ।এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কৃর্তক স্বাক্ষরকৃত ফলাফল শীট সকল প্রার্থীদের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুম হতে বেসরকারি ভাবে এসব ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরীন । যাহা সাংবাদিক সহ অনেকের কাছে ধারনকৃত ভিডিও ফুটেজ রয়েছে। এবং আমাদের কে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক স্বাক্ষরকৃত ফলাফলশীট প্রদান করা হয়। কিন্তু নির্বাচনের ১৬ দিন পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেনকীফান্দা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের সিদ্ধান্তের কথা জানায় । এমন অবস্থায় ৪নং ওয়ার্ডের কেন্দ্রের নির্বাচন বাতিলের ঘোষনাটি কোনো মতেই মেনেনিতে পারছে না জনগন। সুতরাং পুনঃ নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবী জানায় বক্তারা।
Leave a Reply