রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আদালতে স্বীকারোক্তি ‘ছাদে ডেকে বড় ভাইকে গলা কেটে হত্যা করে ছোট ভাই’।

আদালতে স্বীকারোক্তি ‘ছাদে ডেকে বড় ভাইকে গলা কেটে হত্যা করে ছোট ভাই’।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রাম জেলার  হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের মুন্সির মসজিদের পূর্ব পাশে পূর্ব খন্দকার পাড়ায় মৃত মোঃ খোরশেদ  আলমের বড় ছেলে  ব্যবসায়ী মো. এরশাদকে (৪০) নিজ ঘরের ছাদে ডেকে নিয়ে  কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তারই আপন ছোটভাই মো. মঞ্জুর মোরশেদ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছেন মঞ্জু।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, অর্থ সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকে বড় ভাই এরশাদকে খুন করেন বলে জানিয়ে ঘটনার কথা স্বীকার করেন আদালতে। এদিকে ঘটনার পর এরশাদের স্ত্রী রহিমা বেগম মঞ্জুকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, সোমবার দিবাগতরাত সাড়ে ১১ টার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সির মসজিদের পূর্ব পাশে পূর্ব  খন্দকার পাড়া এলাকার নুরজাহান ভিলায় ছাদে কে বা কারা কুপিয়ে ও জবাই করে এরশাদকে হত্যা করে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এরশাদের ছোট ভাই মঞ্জুর মোরশেদকে থানায় নিয়ে আসে পুলিশ।
এরশাদ উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকার ফকির ডাক্তার বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র। এরশাদ হাটহাজারী কাচারি সড়কস্থ এন জহুর কমপ্লেক্সে মিম কসমেটিকস নামক একটি দোকান ব্যবসা করতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com