রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্জ্বলন

বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্জ্বলন


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :


শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে আলোক প্রজ্জ্বলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উপজেলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. জহুরুল হক, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com