রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে ভাইয়ের দেওয়া জমি বিক্রি করে নগদ অর্থ মসজিদ ও মাদ্রাসায় দিলেন- নারী সাংবাদিক

রংপুরে ভাইয়ের দেওয়া জমি বিক্রি করে নগদ অর্থ মসজিদ ও মাদ্রাসায় দিলেন- নারী সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক :


পৈত্রিক সম্পত্তি বিক্রি করে মানবতার বন্ধনেসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নগত অর্থ দিলেন- একজন নারী সাংবাদিক মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এ মানবতার বন্ধনে সংগঠনে আংশিক নগদ অর্থ দেন তিনি। 
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক নারী সাংবাদিক বলেন আমি সাংবাদিকতা করি । আমার বাবার পৈত্রিক সম্পত্তি থেকে আমার তিন ভাই মিলে আমাকে বাড়ি করার জন্য ৯ শতাংশ জায়গা দিয়েছিল। কিন্তু বাবার ভিটায় বাড়ি করলে স্বামীর সম্মান ক্ষুন্ন হবে। তাই আল্লাহর রহমতে নিজে জায়গা কিনে বাড়ি করেছি। যাতে স্বামীর গায়ে ঘরজামাই বদনামটা না লাগে। 
ছোট বেলায় বাবা মারা গেছে। আমার মাকে আমি ভীষণ ভালোবাসতাম। মা ও মারা গেছে ২৮মে ২০১৯ ইং তারিখে তারপর নিয়ত করেছিলাম ভাইয়ের দেওয়া জায়গায় একটা মসজিদ স্থাপন করে দিবো। কিন্ত বেশ কিছুদিন আগে আমার অজান্তে দুই মহল্লার লোকজন একত্রিত হয়ে কমিটির মাধ্যমে একটি মসজিদ স্থাপন করে। সেজন্য স্থানীয়রা সেখানে আর মসজিদ স্থাপন করতে চায়না। কারণ দুই মহল্লা মিলে ২৫/৩০ টি বাড়ি। সেখানে একটি মসজিদে যথেষ্ট। 
সেই জমি বিক্রি করে এলাকায় দুই মসজিদসহ মোট ৬টি মসজিদ মাদ্রাসা এতিমখানা ও এক দরিদ্র শিশুকে মাদ্রাসায় ভর্তি করার জন্য সম্পূর্ণ টাকা দিয়েছি। আমার কাছে মনে হয়েছে মানুষ মরনশীল। আমাদের সবাইকে একদিন এই পৃথীবির মায়া ত্যাগ করে কবরে যাইতে হবে। অর্থ সম্পদ আত্মীয় স্বজন কেউ আমাদের সাথে যাবেনা। তাই আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ভালো কাজ করা। 
টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমতুল্লাহ অপু, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাস,দপ্তর সম্পাদক সুমন ইসলাম,  সদস্য রবিন চৌধুরী রাসেল ও আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com