মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আশুলিয়ায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত


সোহেল রানা,সাভার(ঢাকা):

মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন ও ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আশুলিয়ার চানগাঁও এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে শহীদদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা। তারা বলেন, এদেশের ৩০ লাখ শহীদ রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন। এদেশের স্বাধীনতা পেতে বহু মা-বোনের সম্মান বিসর্জন দিতে হয়েছে। তাই আজ এই মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে বীর শহীদদের স্মরণ করছি। আল্লাহ যেন বঙ্গবন্ধু সহ আমাদের সকল শহীদ ও বীর সেনানীদের জান্নাতবাসী করেন।
স্থানীয় ইমাম দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সকলকে নিয়ে দেশের কল্যাণ কামনা, মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনা ও অসুস্থ রাষ্ট্রপতির সুস্থতা এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। 
দোয়া অনুষ্ঠানে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডলের সঞ্চালনায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর উপস্থিত ছিলেন। 
এ সময় শাহাব উদ্দিন মাদবর আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য স্থানীয় ভোটারদের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com