শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রেম করতে এসে গ্রামবাসীর হাতে হিন্দু ধর্মের প্রেমিক এবং মুসলমান ধর্মের প্রেমিকা আটক!! অতঃপরও থানায় সোপর্দ করা হয়েছে ।
১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ীর উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছি (কালিরঘাট) গ্রামের হাবিবুরের বাড়ি হতে থানা পুলিশ কতৃক প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের মৃদুল দীর্ঘদিন থেকেই উপজেলার গোপীনাথপুর গ্রামের (শুমল) মামার বাড়িতে বসবাস করার সুবাদে পার্শ্ববর্তী পূর্ব ফরিদপুর (কানি পড়া) গ্রামের সফিকুল ইসলামের মেয়ে শাকিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তারই ধারাবাহিকতায় দুজনেই বাড়ি থেকে আমলাগাছি (কালিরঘাট) গ্রামে হাবিবুরের বাড়িতে দেখা করতে এলে গ্রামবাসী তাদের আটক করে।
বিষয়টি থানায় জানানো হলে পলাশবাড়ী থানার কর্তব্যরত এস আই মানিক রানা ঘটনাস্থল থেকে তাদের দু’জনক এবং সাথে থাকা মৃদুলের ঘটক বন্ধু সহ মোট তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে জাতি ধর্ম নিয়ে নানান রকম আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান,প্রেমিক যুগলকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply