শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সিংগাইরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

সিংগাইরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১


সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে জনৈক তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবু(৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার সকালে উপজেলার পৌর এলাকার আজিমপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান ওই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিত জনৈক ওই স্কুল ছাত্রী পৌর এলাকার হাবিবুর রহমান হাবুর দুঃসম্পর্কের আত্মীয়। শুক্রবার বিকেলে হাবিবুর রহমান ওই ছাত্রীকে রান্না করার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা ওই রাতে বিষয়টি তার বাবাকে জানায়। পরে শনিবার সকালে কিশোরীর পিতা সিংগাইর থানায় অভিযোগ করলে থানা পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করেন।সিংগাইর থানার ওসি(তদন্ত) শেখ আবু হানিফ বলেন, এ বিষয়ে ধর্ষিত স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com