শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতের প্রতিরক্ষা প্রধানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতের প্রতিরক্ষা প্রধানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বুধবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানিয়েছে। হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। যদিও আনন্দবাজার পত্রিকা হেলিকপ্টারে ৯ জন আরোহীর একটি তালিকা প্রকাশ করেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। আহত দুইজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com