সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ

ঝালকাঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শনিবার বিকালে বন বিভাগের লোক ঘটনা স্থলে গিয়ে কর্তন করা গাছ জব্দ করেন। স্থানীয় আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানায়, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গির হোসেন বড়ইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাদ এলাকা থেকে গত বছর আকাশমনিসহ কিছু গাছ ক্রয় করেন। ঐ সময় জাহাঙ্গীর কিছু গাছ কর্তন করে নেয়। বাকি গাছ গুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার আকাশমনি গাছ কর্তন শুরু করে। খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে কর্তন করা গাছ জব্দ করে নিয়ে আসে। জাহাঙ্গীর হোসেন জানায়, গত বছর শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে গাছ ক্রয় করি। আমি না বুঝে শুক্রবার গাছ কাটা শুরু করি। লোকজনের কাছ থেকে সরকারি গাছ জানতে পেরে গাছ কাটা বন্ধ করে চলে যাই। অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া জানায়, আমার জায়গা, আমার রোপন করা গাছ। ছয়-সাত মাস আগে গাছ গুলো বিক্রয় করেছি। সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মো. মহারাজ হোসেন জানান, কর্তন করা আকাশমনি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি। উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে কর্তন করা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com